রাস্তা থেকে এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হচ্ছে—এমন একটি ধারণকৃত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, স্কুল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে ‘জুলাই মব সন্ত্রাসীরা’ সন্তানের সামনেই ওই নারীকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করেছে। একই সঙ্গে...