শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রকাশ করেছে চব্বিশের অভ্যুত্থানে ‘সনাতন শহীদদের’ আত্মত্যাগ নিয়ে লেখা বই ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’। আজ সোমবার বইটি প্রকাশিত হয়েছে বলে জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ‘চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের যে রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল নিজের ক্ষমতা রক্ষার রাজনীতি। এই ক্ষমতা রক্ষার জন্য নির্বিচার হত্যা করা হয়েছে সাধারণ...