গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ
সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধের বিচার দাবিতে রাজপথে আরও কঠোর
আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সেপ্টেম্বর
থেকে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার
কৌশল নিয়েছে জোটটি। রাজধানীকে কেন্দ্র করে বড় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে
লংমার্চ, রেলযাত্রা ও সমাবেশের পরিকল্পনাও করা হয়েছে।
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম...