মানবজীবনকে আল্লাহ তাআলা এক অমূল্য আমানত হিসেবে দিয়েছেন। এই জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সুস্থ মুহূর্তের জবাবদিহি আছে। কিন্তু আধুনিক যুগে নানা ধরনের অভ্যাস মানুষের এই আমানতকে ধীরে ধীরে ক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। তামাক সেবন তার মধ্যে অন্যতম, যা শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, পরিবার ও সমাজের স্বাস্থ্যব্যব...