নর্থ
ক্যারোলিনায় অনুষ্ঠিত জি২০ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রী ও শীর্ষ প্রযুক্তি
নেতাদের বৈঠকে যুক্তরাষ্ট্র সদস্য দেশগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণে
কঠোর নিয়ম তৈরি করা থেকে
বিরত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রযুক্তি উপদেষ্টা মাইকেল ক্র্যাটসিওসের প্রস্তাবিত ‘ক্যারোলিনা প্রিন্সিপলস’-এর মূল কথা
হলো, এআইর জন্য সম্পূর্ণ
নতুন কোনো প্রবিধান না
তৈরি করে শুধু নতুন
বা জটিল পরিস্থিতিতে সুনির্দিষ্ট
নিয়ম প্রয়োগ করা। চীন সরকারও
এই নীতিতে স্বাক্ষর করেছে। আমেরিকান প্রযুক্তি জায়ান্ট...