জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ সংকটের প্রভাব পড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোর ডাইনিং কার্যক্রমে। ইতোমধ্যে গ্যাসের অভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের দুপুর ও রাতের মিল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে হলটির পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থী খাবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন। সংকট দীর্ঘায়িত হলে গ্যাসনির্ভর অন্যান্য হলের ডাইনিং কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।হল প্রশাসন সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে দুপুর ও রাতের মিল...