সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে এনসিসি ব্যাংক। সম্প্রতি সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের উপস্থিতিতে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে চাবি হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
এ সময় সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, ব্যাংকের ভাইস চেয়ারম্যা...