জিশান আলমের অপরাজিত হাফসেঞ্চুরিতে
ভর করে মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল। ফলে দুই ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ এইচপি জিতল ২-০ ব্যবধানে। টস জিতে আগে ব্যাট করে মালয়েশিয়া
২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করে। সাইদ আজিজ ৪০ আর আহমেদ আকিল ওয়াহিদ করেছেন ৩০ রান।
৪ ওভারে ১ মেডেনসহ ৯ রানে ১ উইকেট নিয়েছেন রুবেল, জোড়া শিকার আবু হায়দার রনির। ১০৬
রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিশানের ৭ ছক্কা আর ২ বাউন্ডারিতে করা ২১ বলে অপরাজিত
৫৭ রানের ইনিংসেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্...