হবিগঞ্জের লাখাইয়ের বাসিন্দা জিহাদ আলী ও খলিল মিয়ার খামারে আট হাজার হাঁস রয়েছে। হাঁসগুলো স্থানীয় জিরুন্ডা হাওরে বিচরণ করে খাবার খায়। রোগজীবাণু ছড়ানোর আশঙ্কার কথা বলে হাওরে হাঁস ছাড়তে বাধা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন। খাবার ছাড়া হাঁস বাঁচানো সম্ভব নয়, তাই নিষেধ উপেক্ষা করেই হাওরে হাঁস ছাড়েন তারা। এরপর অজ্ঞাত কারণে শতাধিক হাঁসের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে আরও বেশ কিছু হাঁস।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলার জিরুন্ডা হাওরের ঘটনা এটি। এ ঘটনায় শত্রুতার জেরে হাওরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এলাকার অন...