পদে পদে অনিয়ম-দুর্নীতি— এ যেন ভূমি খাতের একরকম স্থায়ী সংস্কৃতি; যা চলছে যুগ যুগ ধরে। জমি নিয়ে অবর্ণনীয় দুর্ভোগ ও জটিলতায় পড়েননি— এমন লোক খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। সমস্যা সমাধানে বিগত সরকারগুলো নানা পদক্ষেপ নেওয়ার পরও পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। এবার স্থায়ীভাবে জটিলতা নিরসনে বিশ্বের সফল মডেল দক্ষিণ কোরিয়ার ভূমি ব্যবস্থাপনার আদলে সাজানো হচ্ছে দেশের ভূমি প্রশাসন।
ভূমি মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ভূমির সার্বিক ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...