সমুদ্রপথে পণ্য পরিবহনে বাংলাদেশি জাহাজের উপস্থিতি
বাড়ছে। বিদেশি জাহাজের নির্ভরতা কমিয়ে এখন বিশ্ব জুড়ে পণ্য ভাসিয়ে নিচ্ছে দেশের ১০৮
বাণিজ্যিক জাহাজ। ইউরোপ-আমেরিকা থেকে চট্টগ্রাম। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা। নীল সমুদ্রের
সব রুটেই পণ্য পরিবহন করছে লাল-সবুজের জাহাজের বহর। অর্থাৎ, আন্তর্জাতিক সমুদ্রসীমায়
বাংলাদেশি পতাকাবাহী জাহাজের মিছিল বাড়ছে দিন দিন।
১০১টি জাহাজের মালিক দেশের
বেসরকারি উদ্যোক্তা। বাকি সাত জাহাজ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের
(বিএসসি)। বাল্ক (খোলা পণ্যবাহী), কনটেইনার ও গ্...