দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বরাদ্দ করা তহবিল দ্রুত প্রকৃত উদ্যোক্তাদের হাতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু তহবিল বরাদ্দ দিলেই হবে না, অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করে উদ্যোক্তাদের কাছে তা দ্রুত পৌঁছানো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে এ খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা’ শ...