হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হাওলাদারকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮।গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর হিজলা উপজেলার খাগেরচর এলাকার হোসেন হাওলাদারের ছেলে।আজ বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব ৮-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলছিলেন, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে হিজলা থানায় ২০০৮ সালে একটি হত্যা মামলা হয়। মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদ...