জার্মানিতে জেন জি তরুণদের বিক্ষোভের পর কয়েকটি শহরে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে ফ্রাঙ্কফুর্টের প্রধান বিপণিবিতান জাইল এলাকায়। সেখানে মুখোশধারীরা দোকানের কাচ ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন পণ্য লুট করে। পুলিশের দিকে পাথর, বোতল ও আতশবাজিও ছোড়া হয়।গত শনিবার ‘জেন জেড রেগেল্ট’ ব্যানারে জার্মানির ৩৪টি শহরে বিক্ষোভ করেন তরুণেরা। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও কোলনসহ বিভিন্ন শহরে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো, মানসিক স্বাস্থ্যসেবা স...