বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা ও টাকা হিসাব সহজ করার লক্ষ্যে বিধিবিধান একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশি ব্যাংকের শাখা ও প্রতিনিধিদের নন-রেসিডেন্ট টাকা হিসাব (ভসট্রো), ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা হিসাব, অনিবাসী ও নিবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাব, অন্যান্য বৈদেশিক মুদ্রা হিসাব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিদেশে বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনা আগের চেয়ে গতিশীল হবে। গতকাল বৃহস্পতিবার সার্কুলার জারির দিন থেকে এক বছর পর্যন্ত এর নির্দেশনাগুলো কার্যকর থাকবে। গতকা...