ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি মাহমুদুল হাসান মহিনের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রবিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।পরে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, চেম্বার বিচারপতির এই আদেশের ফলে মহিন আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না। এর আগে গত ২৮ সেপ্ট...