বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলওয়ার হোসেন বলেন, ‘এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আবারও তা প্রমাণ করেছে। নির্বাচনে জালিয়াতির জন্য তিনি নির্বাচন কমিশনের পদত্যাগের পাশাপাশি প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার...