পাবনায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। মামলার সাত দিনেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তারা।আজ রবিবার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশ নে...