মালয়েশিয়ার ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে আজ বাংলাদেশ তুলনামূলক ভালো শুরু করেছে। হামজরা লড়াই করছেন, শরিরী ভাষা ইতিবাচক এরপরও আটকাতে পারেননি গোল খাওয়া। রক্ষণভাগ যথারীতি অসংগঠিত। এই সুযোগে ৩৫ মিনিটে বাঁদিক থেকে উড়ে আসা ক্রসে লক্ষ্যভেদ করেন স্টুয়ার্ট। একেবারেই আনমার্কড ছিলেন তিনি, তার হেডে কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণের। এর আগে অবশ্য দু-দুটো দুর্দান্ত সেভ করে এই গোলরক্ষক খেলায় রেখেছিলেন বাংলাদেশকে। অনেকদিন পর একাদশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। মিডফিল্ডার সোহেল রানার জ...