প্রায় ৫০ বছর আগে সবশেষ বিদেশি কোচ নিয়োগ দিয়েছিলেন তারা। দীর্ঘ ৫ দশক
পর আবারও নিজ দেশের বাইরের কোচ পেল নেদারল্যান্ডস। সাবেক স্পেন ও বার্সেলোনা তারকা
জাভির কাঁধেই এল ডাচ জাতীয় দলের দায়িত্ব।
নেদারল্যান্ডসের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্নস্ট হ্যাপেল (১৯৭৭-৭৮)।
৫০ বছর পর জাভিকে নিয়ে এল ডাচ ফুটবল ফেডারেশন। ২০৩০ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।
নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে জাভি বলেন, ‘অবশ্যই জয় পাওয়া সবচেয়ে
গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সবসময় তাই থাকবে। তবে আমি এমনভাবে জিততে পছন্দ করি যেন মানুষ
উপভোগ করতে প...