‘ইয়া আল্লাহ, আমার পরী কী এমন অপরাধ করেছে, যে তাকে এত বড় শাস্তি দিচ্ছেন।’ ২১ মাস বয়সী মেয়ে জান্নাতুল নুরীর দগ্ধ শরীরের কথা মনে করে এভাবেই আহাজারি করছেন বাবা রবিউল হোসাইন। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এলাকায় ঘটে এ দুর্ঘটনা। জানা যায়, রান্না করা গরম তরকারিভর্তি কড়াই উল্টে পড়ে দগ্ধ হয় শিশুটি। এতে তার শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। জান্নাতুল নুরী ওই এলাকার রবিউল হোসাইনের মেয়ে। শিশুটির বাবা জানান, সন্ধ্যায় তার স্ত্রী লাকড়ির চুলায় রান্না শেষ করে কড়া...