পৃথিবীর প্রতিটি সুখের সঙ্গে দুঃখ, প্রতিটি
সৌন্দর্যের সঙ্গে ক্ষয় এবং প্রতিটি জীবনের সঙ্গে মৃত্যুর সম্পর্ক অবিচ্ছেদ্য।
মানুষ যতই সম্পদ, খ্যাতি
বা যৌবনের পেছনে ছুটুক না কেন, সময়ের প্রবাহ একদিন সবকিছুই কেড়ে নেয়। অথচ ইসলাম মানুষের
সামনে এমন এক জীবনের সুসংবাদ দেয়, যেখানে সুখে কোনো দুঃখের ছায়া নেই, সৌন্দর্যে
নেই কোনো মলিনতা এবং যৌবনে নেই বার্ধক্যের স্পর্শ। এ কারণেই জান্নাতকে বলা হয়েছে
চিরস্থায়ী শান্তি ও পরিপূর্ণ নিয়ামতের আবাস।
রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে জান্নাতের
এমনই তিনটি অনন্য ও চিরস্থায়ী নিয়ামতে...