রেকর্ডের লক্ষ্য নয়, দল বাংলাদেশ নৌবাহিনীর জন্য পদক জেতাই ছিল প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করেই খুশি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টে ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন ইমরানুর। অথচ ২০০ মিটারে সাধারণত তিনি দৌড়ান না। গত বছর সামার গেমসে প্রথম চেষ্টা করেছিলেন। তবে পেশিতে টান পড়ায় মাঝপথে থেমে যান। এবার অবশ্য অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। সহজেই প্রতিপক্ষদের পেছনে ফেলেছেন।নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইমরানুর বলেন...