মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের আরও একটি ভাষা শেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখার কথা জানিয়েছেন তিনি। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বললেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা...