রপ্তানি উন্নয়ন ব্যুরো
(ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরের ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদানের লক্ষ্যে যোগ্য রপ্তানিকারকদের
কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আবেদনের প্রক্রিয়া গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে
৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী রপ্তানিকারকরা শুধু অনলাইনে আবেদন করতে পারবেন।
ইপিবির পণ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব
তথ্য। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২৫ অনুযায়ী, এবার মোট ২৯টি পণ্য ও সেবা খাতে
এ সম্মাননা দেওয়া হবে। উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে— তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার),
চামড়া ও...