আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা বন্যার্তদের সাহায্যার্থে গান গাইবেন। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে তার একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজনে সম্মাননা দেওয়া হবে তাকে। টিকিট বিক্রয়ের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভালো উদ্যোগ। ভালো লাগছে। অনুষ্ঠানে ১০টি গান গাইব। এর মধ্যে থাকতে পারে নতুন গান।’