কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি এবং জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির কর্মকর্তারা জানালেন, সাকিবসহ অভিযুক্ত ১৫ জনের নামে শিগগির অভিযোগপত্র দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বললেন এসব কথা। সেখানেই জানানো হয় শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাক...