ভবনটির সারা শরীরে ফাটল। খসে খসে পড়ছে পলেস্তারা। ছাদ চুঁইয়ে পড়ছে পানি। ধসে পড়ার আশঙ্কায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এক বছর আগে। কিন্তু বিকল্প উপায় না থাকায় সেই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসহ যাবতীয় কাজ।বাগেরহাটের শরণখোলার ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সেটির শুধু যে ভবনেই সমস্যা তা নয়, রয়েছে আরো অসংখ্য সমস্যা। স্বাস্থ্য কমপ্লেক্সটির ভেতরে-বাইরে সবখানেই নোংরা, ময়লা-আবর্জনায় ভরা। রোগীদের ওয়ার্ডে গেলে টয়লেটের দুর্গন্ধে দম নেওয়ার উপায় নেই।বিশেষ করে প্রকট আকার ধারণ করেছে চিৎিসক ও জনবল সংকট। প্রায় ৮...