ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং দালাল ও জবাবদিহিমূলক ভূমি প্রশাসন নিশ্চিতে নিয়মিত তদারকির আওতায় আসছে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিস। এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) ১৪টি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
সেখানে বলা হয়েছে, জেলার ভূমি প্রশাসনের প্রধান হিসেবে মাঠপর্যায়ের সব ভূমি অফিসের কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত...