বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটির কার্যালয়, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) এবং এর আওতাধীন বিভিন্ন অডিট অধিদপ্তরে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ জন্য ১৬তম ও ২০তম গ্রেডের চারটি পদে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেলজুনিয়র অডিটর (গ্রেড-১৬): ৭০টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি। বেত...