হলিউডের
তুমুল জনপ্রিয় ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন ট্রিলজির প্রথম
চলচ্চিত্রটি নির্মাণ করবেন জন ওয়াটস। প্রযোজনা
প্রতিষ্ঠান লুকাসফিল্ম জানিয়েছে, ২০১৫-১৯ সালের
মধ্যে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ারস’ ট্রিলজির পরের গল্প নিয়ে
তৈরি হবে এই সিরিজ।
নতুন চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখছেন সাইমন কিনবার্গ।
২০১৪
সালে মুক্তি পাওয়া অতিপ্রাকৃত ভৌতিক ঘরানার ‘ক্লাউন’-এর মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য
চলচ্চিত্রের নির্মাতা হিসেবে অভিষেক ঘটে
জনের। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি
পায় অ্যাকশন কমেডি ঘরানার ‘ওলফস’।
আরও পড়ুন...