এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার হিসেবে পরিচিত যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর তুলা খামার। ১৫৭ একর জমির এই খামারে প্রতি মৌসুমে উৎপাদিত হয় কোটি কোটি টাকার তুলা ও বীজ। তবে দীর্ঘদিনের জনবল সংকট, জরাজীর্ণ অবকাঠামো ও যন্ত্রপাতির অচলাবস্থায় ব্যাহত হচ্ছে খামারটির কার্যক্রম। অথচ কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার বড় সম্ভাবনা রয়েছে খামারটিকে ঘিরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারের বিভিন্ন ভবন ও স্থাপনার অবস্থা নাজুক। প্রশাসনিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছ...