রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলসংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলেন— সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তারা। আহতদের স্বজনরা জানান, মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে কথা বলার জন্য ভোর...