চট্টগ্রাম নগরের দেওয়ানহাট রেলওয়ের জংশন কেবিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী (চবি) দুটি শাটল ট্রেনের চারটি বগির হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়গামী দুটি ট্রেন স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দেওয়ানহাট জংশন কেবিনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রেলওয়ের কর্মীরা বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রেলওয়ের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আগুন নেভানোর ফলে ট্রেন চলাচলে কোনো...