ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’। আগামী ১৪ থেকে ২৯ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে বসবে এই টুর্নামেন্টের প্রথম আসর। এই ফরম্যাটে ছেলেদের ও মেয়েদের ম্যাচ আলাদাভাবে অনুষ্ঠিত হলেও দুই দলের রান যোগ করে নির্ধারণ করা হবে একটি দলের জয়-পরাজয়। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ। রেডিফের তথ্য অনুযায়ী, চারটি মহাদেশীয় দলে ভাগ হয়ে খেলবেন ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন ক্রিকেটার। প্রতিটি দলে থাকবেন ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে ক্রিকেটার। অর্থাৎ, প্রতি দলে মোট খেলোয়াড় ৪০ জ...