গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এ রায় বাস্তবায়নে জামায়াত কোনো ছাড় দেবে না-এমনটিই জানালেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এই রায় বাস্তবায়নে ২৪ এর মতো অধিকার আদায়ে তরুণদের আবারও লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির। শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।ডা. শফিকুর রহমান বলেন, বিতাড়িত ফ্যাসিবাদকে এ দেশে আর কখনো...