ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরের জাজিরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।আজ শুক্রবার দুপুরে উপজেলার বি কে নগর তালতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল বের করা হয় বলে জানা গেছে। মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সোশ্যালে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে হঠাৎ করে একদল যুবক উপজেলার তালতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর...