ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রবিবার রাতে রাজধানীর উত্তরা আজমপুরের একটি বাসা থেকে ছয়জনকে গাজীপুরের ডিবি পুলিশ এবং ভালুকায় দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ (৩২), সহসভাপতি সাখাওয়াত হোসেন (৩১), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান (৩০), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ (২৮), উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া (৩০), সাকিব সাহান কাওছার (২০...