বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ওই হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় কয়েকজনের মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।হলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের...