চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারের পর জামালপুর সদরের রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রবিউল হাসান সোহাগকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের সদস্য ও সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান ইলির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া...