নোয়াখালীর সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিহতের নাম-ঠিকানা জানাতে পারেনি।মঙ্গলবার বিকালে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের বেলালের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।যুবক নিহতের তথ্য নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বললেন, ‘এ বিষয়ে আমি এখন কোনো কথা বলতে পারব না।’