যুবককে পিটিয়ে হত্যা; ওসি বললেন, ‘কোনো কথা বলতে পারব না’
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিহতের নাম-ঠিকানা জানাতে পারেনি।
মঙ্গলবার বিকালে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের বেলালের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
যুবক নিহতের তথ্য নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বললেন, ‘এ বিষয়ে আমি এখন কোনো কথা বলতে পারব না।’



