দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসতে হচ্ছে মুশফিকুর রহিমের। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে পাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুঁচকির চোটে দেশে ফিরে আসতে হচ্ছে ১০৮ টেস্ট খেলা মুশফিককে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম টেস্টের পরই ব্যথার কথা জানিয়েছিলেন মুশফিক। অক্টোবরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও মুশফিক খেলতে পারেননি আঙ্গুলের চোটে। সিলেটে সিরিজের পরের টেস্ট খেলে দলের সঙ্গে এসেছেন দ...