পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আহত যাত্রীকে সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।আহত যাত্রীর নাম মো. সাব্বির হোসেন (২২)। তিনি জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামের বাসিন্দা এবং মো. দুলাল হোসেনের ছেলে।পুলিশ জানিয়েছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী...