সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে র্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে ৬ সিনিয়রের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থীকে ছেলে সাজিয়ে কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত অভিনয়সহ নানা কায়দায় র্যাগিং দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী এক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন বড়গুল রিপন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।প...