দেশে ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি খাতে বছরে প্রায় ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। বর্তমানে বিনিয়োগ হচ্ছে মাত্র ১৯ কোটি ডলার, অর্থাৎ প্রয়োজনের ১৩ শতাংশ। ফলে বছরে ঘাটতি থাকছে প্রায় ১৩৫ কোটি ডলার। একই সঙ্গে জ্বালানি খাতের জলবায়ু অর্থায়নের প্রায় ৯০ শতাংশ আসছে ঋণ হিসেবে। এমন চিত্র উঠে এসেছে বেসরকারি সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের এক গবেষণায়।‘বাংলাদেশের জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা: সরকারি অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে প্রবাহিত...