ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন অপু আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে সিপাহি হিসেবে কর্মরত।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম।পুলিশ সূত্র জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় সিআর-৫০৫/২০২৬ নম্বর মা...