বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের
অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা এই কার্যালয় চীনা বিনিয়োগকারীদের স্থানীয় যোগাযোগ
কেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য,
প্রয়োজনীয় বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের
সহায়তা পাবেন।
গতকাল রবিবার ইনভেস্ট বাংলাদেশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
চীনে প্রতি...