চীনে উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার স্বপ্ন দেখছেন? বাংলাদেশে চীনের দূতাবাস ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির (এ ক্যাটাগরি) জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। ভিজিটিং স্কলার হিসেবেও আবেদন করা যাবে।বৃত্তিতে যা পাবেনএই বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে সম্পূর্ণ শিক্ষাব্যয় মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে...