চীনের একটি বন্দরে বিদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ছিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে মেরামতের জন্য জাহাজটি নোঙর করে রাখা হয়েছিল। স...